উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি শেষ পর্যন্ত জীবিত নয়, কফিনবন্দী হয়ে ফিরলেন নিজ গ্রামের বাড়ি মাদারীপুরে। শনিবার (৯ মে) দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, বন্ধু ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে পড়াশোনা করেন। পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান তিনি।
গত ১৬ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অবস্থায় বৃষ্টি নিখোঁজ হন। পরদিন পুলিশ জানায়, তিনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরিবার জানায়, তাকে দাদা-দাদির কবরের পাশে দাফনের প্রস্তুতি চলছে।
স্বজনরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সর্বশেষ
- **দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিযোগ, ‘যৌনাঙ্গে বুট দিয়ে আঘাত করেছে পুলিশ’
- **২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- **আইনগত সহায়তা নিশ্চিত করে সবার জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
- **হাসিনা-বেনজীরের অনুসন্ধানে ফাইল আটকে নেই, মামলাও থেমে নেই: দুদক
- **চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- **স্কুলে নারী শিক্ষককে থাপ্পড়, বহিষ্কৃত বিএনপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- **ফরিদপুরে স্কুলপথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আসামির মৃত্যুদণ্ড
- **মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
- **সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা অবরুদ্ধ
- **হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯২
- **খাদ্যে ভেজাল শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- **বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- **সুন্দরবনে মুক্তিপণ আদায়ের জন্য নৌকাসহ দুই জেলেকে অপহরণের অভিযোগ
- **প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা, জানালেন ববি হাজ্জাজ
- **২০২৩ সালের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কম, চিকিৎসা জোরদারের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Cookie preferences