Loading...

  • 26 Jul, 2026

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

রিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তি মো. হানিফ শেখ (৩০), যিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমি নগরকান্দা উপজেলার ফুলসুতি এলাকার বাসিন্দা। তারা ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী।

হানিফ শেখের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত সুমাইয়া আক্তার সুমি দাবি করেন, তার স্বামী একাধিক বিয়ে করেছেন এবং অন্য নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন।

অন্যদিকে স্থানীয় কয়েকজন জানান, পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের বিষয়টি এলাকায় আগে থেকেই পরিচিত ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মিজানুর রহমান জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং চিকিৎসা প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।