সিলেট সীমান্তের ওপারে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার প্রাথমিক ধারণা বিজিবির
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সীমান্তের ওপারে একটি পাহাড়ি ছড়ার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।