Loading...

  • 26 Jul, 2026

সংসদের আসনে বালিশ, বসা এখন আরও আরামদায়ক: এমপি মিলন

সংসদের আসনে বালিশ, বসা এখন আরও আরামদায়ক: এমপি মিলন

জাতীয় সংসদের সদস্যদের আসনে নতুন করে বালিশ সংযোজন করা হয়েছে। এতে সংসদ সদস্যদের বসতে আগের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্য হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (৯ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের প্রতিটি আসনে একটি করে বালিশ দেওয়া হয়েছে। আগে দীর্ঘ সময় অধিবেশনে বসে থাকতে অনেক সদস্য অস্বস্তি অনুভব করতেন। নতুন এই ব্যবস্থার ফলে এখন অধিবেশনে বসা অনেক বেশি আরামদায়ক হয়েছে।

বক্তব্যের পর তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পণ্যের উৎপাদন, আমদানি ও মজুত পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে।

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সরকারি সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।