বুধবার (৬ মে) বাংলাদেশ জাতীয় সংসদ-এর স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া।
সংসদ সচিবালয় জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান। শপথ শেষে তিনি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।