টানা শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ। তার পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণের পথে এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না কিংবা নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।