সাংবাদিক দম্পতি Shakil Ahmed ও Farzana Rupa-কে একাধিক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তারা।
সোমবার বিচারপতি KM Zahid Sarwar ও বিচারপতি Sheikh Abu Taher-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে একটি মামলায় উভয়ের ক্ষেত্রেই জামিনের আবেদন নিষ্পত্তি না করে রুল জারি করা হয়েছে।
আসামিপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার Jyotirmoy Barua। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Aneek R Haque।
আইনজীবী সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানার বিভিন্ন মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আদালতের সর্বশেষ আদেশের পরও একটি মামলার জটিলতা থাকায় এখনই তাদের মুক্তি মিলছে না।