Loading...

  • 25 May, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে সতর্কবার্তা নাসীরুদ্দীন পাটওয়ারীর

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে সতর্কবার্তা নাসীরুদ্দীন পাটওয়ারীর

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক বিজয় বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হতে পারে। শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ‘গেরুয়া পতাকার’ বিস্তারের ইঙ্গিত বহন করে। মুসলমানদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক শক্তি দুর্বল হলে ভবিষ্যতে বিভিন্ন হুমকি মোকাবিলা কঠিন হয়ে পড়তে পারে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ১৫ বছরে বহু আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব নির্যাতনের শিকার হয়েছেন। তিনি মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সবাইকে ধর্মীয় কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তবে মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে ভালোভাবে নেননি অনেক মুসল্লি। খুতবার সময় রাজনৈতিক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত কয়েকজন। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের অনেককে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy