Loading...

  • 25 May, 2026

নতুন নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবে: মির্জা ফখরুল

নতুন নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবে: মির্জা ফখরুল


নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নতুন নারী এমপিরা দেশ ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় নারী সংসদ সদস্যরাও তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে তারা অগ্রাধিকার দেবেন।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy