মা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা ৫০ জন নারী বন্দিকে তাদের সন্তানদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ করে দিচ্ছেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। মানবিক এই উদ্যোগে তার সঙ্গে কাজ করছে পুনর্বাসন ও মানবাধিকারভিত্তিক দুটি সংস্থা।
জানা গেছে, নির্বাচিত নারী বন্দিদের সন্তানদের সঙ্গে সাক্ষাতের পুরো আয়োজন ও ব্যয় বহন করছেন কিম কার্দাশিয়ান এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এসব মায়েদের জন্য এই উদ্যোগকে আবেগঘন ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, বহু মা বছরের পর বছর সন্তানদের কাছ থেকে দূরে আছেন। তাদের আবার পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ করে দিতে পেরে তিনি গর্বিত।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি কারাগার পরিদর্শনের পর বন্দি নারীদের জীবনযাপন ও মানসিক অবস্থার বিষয়ে আরও সচেতন হন তিনি। এরপরই মা দিবসকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ কারাবন্দি নারীদের মানসিক পুনর্বাসন ও পারিবারিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ
- **দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিযোগ, ‘যৌনাঙ্গে বুট দিয়ে আঘাত করেছে পুলিশ’
- **২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- **আইনগত সহায়তা নিশ্চিত করে সবার জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
- **হাসিনা-বেনজীরের অনুসন্ধানে ফাইল আটকে নেই, মামলাও থেমে নেই: দুদক
- **চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- **স্কুলে নারী শিক্ষককে থাপ্পড়, বহিষ্কৃত বিএনপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- **ফরিদপুরে স্কুলপথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আসামির মৃত্যুদণ্ড
- **মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
- **সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা অবরুদ্ধ
- **হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯২
- **খাদ্যে ভেজাল শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- **বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- **সুন্দরবনে মুক্তিপণ আদায়ের জন্য নৌকাসহ দুই জেলেকে অপহরণের অভিযোগ
- **প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা, জানালেন ববি হাজ্জাজ
- **২০২৩ সালের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কম, চিকিৎসা জোরদারের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Cookie preferences