Loading...

  • 25 May, 2026

লোকসভা নির্বাচনে ‘প্রতি ৬ জনে ১ জন ভোট চোর’: বিজেপিকে কড়া আক্রমণ রাহুল গান্ধির

লোকসভা নির্বাচনে ‘প্রতি ৬ জনে ১ জন ভোট চোর’: বিজেপিকে কড়া আক্রমণ রাহুল গান্ধির

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে ভোট জালিয়াতির গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। তার দাবি, লোকসভায় দলটির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে প্রতি ছয়জনের একজন ‘ভোট চুরির’ মাধ্যমে জয়ী হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধি অভিযোগ করেন, লোকসভায় বিজেপির ২৪০ জন এমপির মধ্যে প্রায় প্রতি ষষ্ঠ জনই ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বিজেপির নিজস্ব রাজনৈতিক পরিভাষা ব্যবহার করে তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের সংসদ সদস্যদের ‘অনুপ্রবেশকারী’ বলা যায় কি না।

শুধু সংসদ সদস্য নয়, তিনি হরিয়ানা রাজ্যের বর্তমান সরকারকেও ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দেন।

তার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা ‘রিমোট কন্ট্রোলের’ মাধ্যমে পরিচালিত হচ্ছে।

কংগ্রেসের এই নেতার দাবি, শাসক দল সত্যকে ভয় পায়। তার মতে, দেশে যদি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে বিজেপি কোনোভাবেই এককভাবে ১৪০টির বেশি আসন জিততে পারত না।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy