Loading...

  • 25 May, 2026

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ


দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৭ মে) এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, কারিনা কায়সার তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও সৃজনশীল কনটেন্ট দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিল। তাঁর অকাল মৃত্যু দেশের বিনোদন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, কারিনা কায়সার গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে পরিবারের সদস্যরা চেন্নাইয়ে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।

ট্যাগ:
কারিনা কায়সার, কায়সার হামিদ, তথ্যমন্ত্রী, জহির উদ্দিন স্বপন, শোকবার্তা, কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শোবিজ, চেন্নাই, লিভার জটিলতা

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy