Loading...

  • 25 May, 2026

জনগণের প্রকৃত দাবি হলে কুমিল্লা বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের প্রকৃত দাবি হলে কুমিল্লা বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা বাস্তবায়নের চেষ্টা করে। শনিবার কুমিল্লার বরুড়ায় এক পথসভায় তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

তারেক রহমান দাবি করেন, দেশের জনগণের বিপুল সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে এবং এখন প্রধান লক্ষ্য হচ্ছে দেশ পুনর্গঠন। তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে, তাই সংকট কাটাতে জনগণের ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন।

পথসভায় তিনি আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানা স্থাপন, কৃষকদের স্বাবলম্বী করা এবং নারী শিক্ষার উন্নয়নে সরকার কাজ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির বিষয়ে তিনি বলেন, জনগণের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ:
তারেক রহমান, বিএনপি, কুমিল্লা, পথসভা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাজনীতি, বাংলাদেশ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy