Loading...

  • 25 May, 2026

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইল পুলিশ

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইল পুলিশ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় সিসিটিভি ফুটেজে দেখা এক ব্যক্তির ছবি প্রকাশ করে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তে কাজ চলছে। কারও কাছে এ বিষয়ে তথ্য থাকলে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে হোয়াটসঅ্যাপে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার পর থেকেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

ট্যাগ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ধর্ষণচেষ্টা, জাবি, পুলিশ, সিসিটিভি, শিক্ষার্থী আন্দোলন, আশুলিয়া, বাংলাদেশ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy