বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। তিনি দাবি করেন, দেশের জনগণ তাদের নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, আর বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিএনপি এবং এর সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, তাই সরকার পরিচালনায় দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও সহযোগিতা ছাড়া সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব নিরসন এবং চেইন অব কমান্ড পুনর্গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- **দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিযোগ, ‘যৌনাঙ্গে বুট দিয়ে আঘাত করেছে পুলিশ’
- **২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- **আইনগত সহায়তা নিশ্চিত করে সবার জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
- **হাসিনা-বেনজীরের অনুসন্ধানে ফাইল আটকে নেই, মামলাও থেমে নেই: দুদক
- **চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- **স্কুলে নারী শিক্ষককে থাপ্পড়, বহিষ্কৃত বিএনপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- **ফরিদপুরে স্কুলপথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আসামির মৃত্যুদণ্ড
- **মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
- **সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা অবরুদ্ধ
- **হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯২
- **খাদ্যে ভেজাল শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- **বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- **সুন্দরবনে মুক্তিপণ আদায়ের জন্য নৌকাসহ দুই জেলেকে অপহরণের অভিযোগ
- **প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা, জানালেন ববি হাজ্জাজ
- **২০২৩ সালের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কম, চিকিৎসা জোরদারের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Cookie preferences