Loading...

  • 25 May, 2026

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনর্গঠন হবে: বাবর

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনর্গঠন হবে: বাবর

চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৮ মে) খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে প্রাথমিক তালিকা তৈরি করা হলেও সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হবে। শুধুমাত্র প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই সহায়তার আওতায় আসবেন বলে জানান তিনি।

লুৎফুজ্জামান বাবর আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সহায়তার ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাওরের বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে হবে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy