Loading...

  • 26 Jul, 2026

হামে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

হামে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

নতুন শনাক্ত ২৫৯; মোট আক্রান্ত ৫,৭২৬, মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১৭

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ের মধ্যে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৬ জন চিকিৎসাকেন্দ্রে গেছেন। এর মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা নিয়ে ১ হাজার ২১৭ জন বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।