Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ ৪ জন কারাগারে

গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ ৪ জন কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। পরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দিয়ে আর্থিক সুবিধা আদায় করছিলেন। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার মামুন অর রশিদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে পলাতকসহ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার চারজনকে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনলাইনে অবৈধ ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।