Loading...

  • 25 May, 2026

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, আর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে গত ৫০ দিনে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও অনেক শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবুও সংক্রমণের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy