Loading...

  • 25 May, 2026

বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে আগামী ১০ মে থেকে পরবর্তী ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটাসহ জরুরি উন্নয়নকাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজশাহীর বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ কাজ পরিচালনা করা হবে। এর মধ্যে দেওয়ানপাড়া, রাবি স্টেশন, সুগারমিল, বনগ্রাম, কাটাখালী, কাপাশিয়া, বিহাস ও পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে উন্নয়নকাজ সম্পন্ন হলে ঈদকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলেও জানানো হয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy