Loading...

  • 25 May, 2026

বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়ল বিরল ডলফিন

বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়ল বিরল ডলফিন

বেতাগী উপজেলা-এর বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়েছে ধূসর বর্ণের একটি বড় আকৃতির ডলফিন। শনিবার সন্ধ্যায় বেতাগী ফেরিঘাট–সংলগ্ন এলাকায় স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি আটকা পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ফেরিঘাটে ভিড় করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীর মাঝামাঝি এলাকায় বড়শিতে কিছু আটকে গেলে অনেক চেষ্টা করে সেটিকে তীরে তোলা হয়। পরে দেখা যায়, সেটি একটি ডলফিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় পানিতে ছটফট করার পর প্রাণীটি মারা যায়। পরে কয়েকজন সেটিকে নিয়ে চলে যান।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, গাঙ্গেয় ডলফিন সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এটি শিকার, পরিবহন বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগ

#ডলফিন #বিষখালী_নদী #বরগুনা #বেতাগী #গাঙ্গেয়_ডলফিন #বন্যপ্রাণী #বাংলাদেশ #নদী

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy