Loading...

  • 25 May, 2026

আগামীকাল দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ

আগামীকাল দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোক প্রকাশ ও স্মৃতিচারণ। এদিকে সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় আজ শনিবার তাঁর মরদেহ দেশে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানান, ভারতের চেন্নাই থেকে আগামীকাল রোববার কারিনার মরদেহ ঢাকায় আনা হবে। প্রিজার্ভ-সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় নির্ধারিত ফ্লাইট ধরা সম্ভব হয়নি।

লিভার জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। প্রথমে ঢাকায় লাইফ সাপোর্টে রাখা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পান। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের অবস্থান তৈরি করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

ট্যাগ:
কারিনা কায়সার, কায়সার হামিদ, শোবিজ, অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর, চেন্নাই, লাইফ সাপোর্ট, বাংলাদেশ বিনোদন

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy