আদালতের নির্দেশনা অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকার আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছিল। আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করে, তাহলে তা আদালতের নির্দেশ অমান্য করার শামিল হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আবারও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাবে। তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তা অনুসরণ করা আইনগত দায়িত্ব। যদি কেউ মনে করেন এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরিবর্তন হওয়া উচিত, তাহলে তারা আইনগত প্রক্রিয়ায় আদালতে গিয়ে সেই আদেশ চ্যালেঞ্জ করতে পারেন।
তিনি আরও বলেন, সরকার আদালত নয়; তবে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই আদালতের নির্দেশনা লঙ্ঘিত হলে প্রয়োজন