Loading...

  • 26 Jul, 2026

৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?

৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?

দেশের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সহধর্মিণী ও Ziaur Rahman Foundation-এর ভাইস প্রেসিডেন্ট Dr. Zubaida Rahman

বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে Bangladesh Society of Critical Care Medicine আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের গুরুতর অসুস্থ রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দেশের ৮০-৯০ ভাগ সিসিইউ যদি রাজধানীতে থাকে, তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?’

তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সিসিইউ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব। বিশেষ করে জেলা সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশের হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার সেবার অবস্থা সন্তোষজনক নয়। উন্নত চিকিৎসা সুবিধার অভাবে বহু প্রান্তিক মানুষকে জীবন হারাতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চলতি মাস থেকেই আনসার সদস্য নিয়োগ কার্যক্রম শুরু হবে।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী A Z M Zahid Hossain বলেন, দেশের ইতিহাসে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা। তাই রাজধানীর বাইরে এই সেবার সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ ছাড়া স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মত দেন তারা।

সম্মেলনে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, ক্রিটিক্যাল কেয়ার সেবার সম্প্রসারণ এবং চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের