যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন শান্তি বা পারমাণবিক চুক্তির ক্ষেত্রে জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলারের ইরানি সম্পদ মুক্ত করাকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর সামরিক উপদেষ্টা Mohsen Rezaei বলেছেন, এই অর্থ ছাড় না দিলে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে না।
শুক্রবার (৫ জুন) মার্কিন সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মহসেন রেজাই বলেন, বর্তমানে আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। তার ভাষায়, “বল এখন ট্রাম্পের কোর্টে।”
রেজাই জানান, অন্তর্বর্তী কোনো চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ইরান জব্দ করা অর্থের মধ্যে ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় চায়। পরবর্তী ধাপে বাকি অর্থ মুক্ত করার বিষয়টি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে তেহরান।
তিনি বলেন, জব্দ করা অর্থ ইরানের নিজস্ব সম্পদ এবং তা ফেরত দেওয়া হলে দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হবে। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা